মৈশাদীতে চিহ্নিত মাদক কারবারি তানভীর আটক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন

  

মৈশাদীতে চিহ্নিত মাদক কারবারি তানভীর আটক

মো. শাহজাহান মিজি
০৯-০৯-২০২৬ ০৫:১৮ অপরাহ্ন
মৈশাদীতে চিহ্নিত মাদক কারবারি তানভীর আটক

 


চাঁদপুর  সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ৫৬ পিস ইয়াবাসহ তানভীর (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৈশাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ি এলাকায় তাকে আটক করা হয়। আটক তানভীর ওই এলাকার আবুল হোসেন মিজির ছেলে।
জানা গেছে, মৈশাদী ইউনিয়ন বিএনপির নির্দেশনায় ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তানভীরকে ইয়াবাসহ আটক করেন। পরে তাকে উদ্ধার করা ৫৬ পিস ইয়াবাসহ চাঁদপুর মডেল থানার এএসআই শরীফের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


মো. শাহজাহান মিজি ০৯-০৯-২০২৬ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 42 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া