বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান
১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:১৮ পূর্বাহ্ন

  

বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-০৯-২০২৬ ০৪:০৫ অপরাহ্ন
বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন 'বাংলা টিভি'-র চাঁদপুর জেলা প্রতিনিধি (ডিজিটাল) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম।

​গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মৌচাকের ৮৩ সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত বাংলা টিভির প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র (আইডি কার্ড) এবং দাপ্তরিক সরঞ্জাম তুলে দেওয়া হয়। নিয়োগপত্র গ্রহণের পর তিনি বাংলা টিভির ডিজিটাল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।

​সাংবাদিক জাহিদুল ইসলাম এর আগেও পেশাগত দায়িত্ব পালনে মুন্সিয়ানা দেখিয়েছেন। তিনি মূল ধারার জাতীয় দৈনিক 'ভোরের আকাশ' ও 'বাংলা পোস্ট'-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি স্থানীয় সংবাদ অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

​নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় জাহিদুল ইসলাম বলেন, "সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরতে আমি সচেষ্ট থাকব। পেশাগত এই দায়িত্ব পালনে আমি চাঁদপুর জেলার সকল সাংবাদিক ভাই ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।"

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০৯-২০২৬ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া