চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফয়েজ আহমেদ
১২-০৯-২০২৬ ০৩:২৪ অপরাহ্ন
চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকার মুনিরা ভবনে চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। চলতি বছর চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ২২৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সদর ও হাইমচরের ৫৭১ জন। এ অর্জন আমাদের জন্য গর্বের।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি আরও নজর দিতে হবে এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ভূমিদখলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো মূল্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও জমি দখলকারীদের চাঁদপুরের মাটিতে জায়গা হবে না। আমরা সম্মিলিত নেতৃত্বে চাঁদপুরকে আরও এগিয়ে নিয়ে যাব।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সদর ও হাইমচর উপজেলার ৫৭১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


ফয়েজ আহমেদ ১২-০৯-২০২৬ ০৩:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া