একদিনের সফরে চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৬ পূর্বাহ্ন

  

একদিনের সফরে চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৩-০৯-২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন
একদিনের সফরে চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই

এক দিনের সাংগঠনিক সফরে চাঁদপুর আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও ২৪ এর গণঅভ্যুত্থানের অগ্রসেনানী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ সফরে তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে দুপুর ২টায় মতবলবাজার শাহী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে নসিহত পেশ করবেন।

 

একইদিন বিকাল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।


এরপর তিনি হাইমচর উপজেলা শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে রাত ৯টায় আলগী বাজার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখবেন।


মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাইর সকল প্রোগ্রামে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি মাওলানা নুরুদ্দীন খান।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৩-০৯-২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 15 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া