চাঁদপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী গ্রেপ্তার
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৫ পূর্বাহ্ন

  

চাঁদপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৩-০৯-২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন
চাঁদপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর মারধরে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

​এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের মার্চ মাসে ইসলামী শরিয়াহ মোতাবেক কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামের মো. মাহমুদুল হাসানের সঙ্গে সালমা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় ও পরকীয়ার সন্দেহ নিয়ে সালমাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মাহমুদুল।

​জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাহমুদুল হাসান সালমা আক্তারকে মারধর করেন এবং তার তলপেটে সজোরে লাথি মারেন। ​পরদিন ১১ সেপ্টেম্বর সালমা তলপেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

​খবর পেয়ে নিহতের পরিবার হাসপাতালে ছুটে আসে এবং পরবর্তীতে নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে (মামলা নম্বর-২২, তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬)।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রুবেল সরকার জানান, প্রাথমিক অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে মাহমুদুল হাসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৩-০৯-২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া