শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৯-২০২৬ ১১:২৬ অপরাহ্ন |
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মতলব কাজলী সিনেমা হলসংলগ্ন পেন্নাই সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
অভিযানকালে জৈনপুর এক্সপ্রেসের দুটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি বাসের বৈধ ফিটনেস সনদ না থাকায় সেটি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। অপর বাসটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়েছে।
এ ছাড়া মোটরসাইকেলসহ সাতটি যানবাহনের চালকের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় বিভিন্ন ধারায় মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা জানান, একটি বাসের ফিটনেস সনদ না থাকায় ডাম্পিংয়ে পাঠানো হয়েছে এবং অপরটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয়। লাইসেন্সবিহীন সাতটি যানবাহনের বিরুদ্ধেও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সেকান্দর এবং মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া