চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ফয়েজ আহমেদ
১৩-০৯-২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধের
শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে
----- মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মানুষের মেধা, সৌন্দর্য, সম্মান, অবস্থান ও জীবনের বিভিন্ন বৈচিত্র্য আল্লাহর সৃষ্টি এবং তাঁর ইচ্ছার বহিঃপ্রকাশ। একই পরিবারের সন্তানদের মধ্যেও মেধা ও যোগ্যতার ভিন্নতা দেখা যায়। তাই এসব বিষয় উপলব্ধি করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি নিজের দায়িত্বও বুঝতে হবে।
তিনি বলেন, মুসলমানদের নিজেদের পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে গর্বিত হতে হবে। অন্যরা যেমন নিজ নিজ ধর্মীয় রীতিনীতি ও পোশাক অনুসরণ করে, মুসলমানদেরও ইসলামের বিধান ও সুন্নাহ পালনে সংকোচবোধ করা উচিত নয়। পোশাক, আচার-আচরণ ও জীবনযাপনে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে হবে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, সচিব কিংবা বিচারপতি হতে পারো। তবে যে অবস্থানেই যাও, ইসলামকে বাদ দিয়ে নয়—ইসলামের আদর্শ ও নীতিকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। একজন মুসলমান হিসেবে নিজের পরিচয়কে সবচেয়ে বড় পরিচয় মনে করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, ,ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন খান, দ্বীনি সংগঠনের সদর মাওলানা নূরুল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল বাশার তালুকদার এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি.এম. ফয়সাল।
আলোচনা সভা শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

 


ফয়েজ আহমেদ ১৩-০৯-২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 15 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া