২১ টাকায় সাইকেল র‍্যালী
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

  

২১ টাকায় সাইকেল র‍্যালী

ফয়েজ আহমেদ
১৪-০৯-২০২৬ ০৪:২৬ পূর্বাহ্ন
২১ টাকায় সাইকেল র‍্যালী

বিশ্ব শান্তি দিবস ২০২৬ উপলক্ষে শান্তির বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী সাইকেল র‍্যালির আয়োজন করতে যাচ্ছে Team Comrade। ‘Cycling for Peace 2026’ প্রকল্পের আওতায় আয়োজিত এ র‍্যালির মাধ্যমে তরুণদের অংশগ্রহণে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ৭টায় চাঁদপুরের Technical School থেকে র‍্যালিটি শুরু হয়ে বড় স্টেশনে গিয়ে শেষ হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, র‍্যালিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি জনপ্রতি মাত্র ২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সাইকেলপ্রেমী ও শান্তির পক্ষে আগ্রহী অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন।
আয়োজকদের আহ্বান—“আপনার সাইকেল হোক শান্তির বাহন, আপনার অংশগ্রহণ হোক শান্তির পক্ষে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী পদক্ষেপ।”
‘Cycling for Peace 2026’-এর মাধ্যমে সবাইকে একসঙ্গে সাইকেল চালিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


ফয়েজ আহমেদ ১৪-০৯-২০২৬ ০৪:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া