শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৯-২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন |
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, বিক্রয়ের উদ্দেশ্যে নষ্ট ও পচা ইলিশ মাছ সংরক্ষণ করার অপরাধে আমীর হোসেনকে ৩ হাজার টাকা এবং সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে খাওয়া দাওয়া হোটেলকে ২ হাজার টাকা এবং আরফান হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময় জব্দ করা নষ্ট ও পচা ইলিশ মাছ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া