মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন প্রধান গ্রেপ্তার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন

  

মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন প্রধান গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৯-২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন প্রধান গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২৫ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন প্রধানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ১৩ সেপ্টেম্বর রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সুমন প্রধান উপজেলার নারায়ণপুর পৌরসভার চাপাতিয়া গ্রামের মো. এবাদুল্যাহ প্রধানের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাট সুমন প্রধানকে উপজেলার চাপাতিয়া এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। সে পালিয়ে পালিয়ে থাকতো। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে পূর্বে ২৫ টি মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ৩টি সাজা জিআর পরোয়ানা ও ১ টি জিআর পরোয়ানা মূলে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোর গ্যাং, মাদক ও অপরাধ নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৯-২০২৬ ১০:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 10 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া