হাইমচরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

  

হাইমচরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৪-০৯-২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
হাইমচরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত

হাইমচর উপজেলার বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদকের অপব্যবহার রোধ ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সৈয়দ আহমেদ পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী।

​সভায় বক্তারা যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মাদকের কুফল তুলে ধরে তরুণ প্রজন্মকে পড়াশোনা ও খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান অতিথিরা।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী গাজী ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান গাজীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০৯-২০২৬ ১১:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 4 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া