শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৬-০৯-২০২৬ ০৩:২৪ অপরাহ্ন |
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের রাজাপুর এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সিএনজিচালক মহিন (৩৫)। তিনি কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার আলী আকবরের ছেলে। অপরজন ইসরাত জাহান (১৮)। তিনি হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা (ভূইয়া বাড়ি) এলাকার এমরান হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লাগামী পানিবাহী একটি পিকআপ রাজাপুর এলাকায় পৌঁছালে ব্রেক বিকল হয়ে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক মহিন ও যাত্রী ইসরাত জাহান গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে শাহরাস্তি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শাহরাস্তি থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজি থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া