শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৯-২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন |
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মামুনের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু টেস্টের জন্য খোঁজ করা হলে তাকে ফাঁড়িতে পাওয়া যায়নি। পরবর্তীতে তার বাসায় গিয়েও তার দেখা মেলেনি।
ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, পুলিশ সুপারের নির্দেশে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাৎক্ষণিকভাবে ওই এসআইয়ের গ্রামের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা থানা ও ফাঁড়ির ইনচার্জ জানাতে পারেননি।
তবে এখন পর্যন্ত পরীক্ষার মাধ্যমে এসআই মামুন উর রশিদ মাদক গ্রহণ করেছেন কি না, তা প্রমাণিত হয়নি। এমনকি তিনি কেন ফাঁড়ি বা বাসায় থেকে লাপাত্তা, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে বুধবার রাতে চাঁদপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইদিন ধরে এসআই মামুনের খোঁজ মিলছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া