স্ত্রী-সন্তান রেখে কচুয়ায় যুবকের করুণ মৃত্যু, স্বজনদের আহাজারি
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২১ অপরাহ্ন

  

স্ত্রী-সন্তান রেখে কচুয়ায় যুবকের করুণ মৃত্যু, স্বজনদের আহাজারি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০৯-২০২৬ ১০:১৮ অপরাহ্ন
স্ত্রী-সন্তান রেখে কচুয়ায় যুবকের করুণ মৃত্যু, স্বজনদের আহাজারি
কচুয়ার শিলাস্থান গ্রামে ইমরান হোসেনের আত্মহত্যার ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলায় ইমরান হোসেন (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিলাস্থান গ্রামের কাজী বাড়িতে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। ​নিহত ইমরান হোসেন ওই গ্রামের রবিউল্লাহর ছেলে। তাঁর স্ত্রী ও দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন ইমরান। পরবর্তীতে রাতের কোনো এক সময়ে সবার অগোচরে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে বুধবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​নিহতের বাবা রবিউল্লাহ বলেন, আমার ছেলে স্বাভাবিক ছিল। মঙ্গলবার রাতেও পরিবারের সবার সঙ্গে কথা বলেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা বুঝতে পারছি না।

​এদিকে স্থানীয়দের দাবি, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্তিতে ভুগছিলেন। মাদকাসক্তির পাশাপাশি ব্যক্তিগত দেনা-পাওনা ও নানা দুশ্চিন্তা এই মর্মান্তিক ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে ​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৯-২০২৬ ১০:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 38 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া