শাহতলীতে মাদক ডিলার শান্ত কারী ইয়াবাসহ হাতে-নাতে আটক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২২ অপরাহ্ন

  

শাহতলীতে মাদক ডিলার শান্ত কারী ইয়াবাসহ হাতে-নাতে আটক

অনলাইন ডেস্ক
১৬-০৯-২০২৬ ১০:২৩ অপরাহ্ন
শাহতলীতে মাদক ডিলার শান্ত কারী ইয়াবাসহ হাতে-নাতে আটক
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে কুখ্যাত মাদকের ডিলার শান্ত কারী(২৪) পিতা: মৃত রহিম কারীকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর মডেল থানার এ এস আই রাসেল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মাদক ডিলার শান্ত কারীর গ্রেপ্তারকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।তার সাথে জড়িত মাদক ডিলারদের ও সেবনকারীদের গ্রেপ্তারের দাবী উঠছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, এলাকাবাসী শান্ত কারী নামের এক মাদক সম্রাটকে শাহতলীতে এলাকাবাসী আটক করে আমাদের খবর দেন। আমরা পুলিশ ফোর্স পাঠিয়ে মাদক ডিলারকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷ আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন ইউনিয়নসহ আশপাশের এলাকায় শান্ত কারী একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তোলে। সন্ধ্যা নামলেই কয়েকটি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মাদক ব্যবসা চালিয়ে যায়।

আটক মাদক ব্যবসায়ী মো: শান্ত কারী পুলিশের জিজ্ঞাসাবাদে জানান তার সাথে নিন্মোক্ত মাদকের ডিলারের ও সেবনকারীরা জড়িত রয়েছে।

তারা হলেন , মাদক ব্যবসায়ী ও ডিলার: রাশেদ মিজি (৩৮) পিতা: মৃত তাজুল মিজি সাং শাহতলী ৪নং শাহমাহমুদপুর চাঁদপুর সদর, সিয়াম (১৫) পিতা: সফিক মাষ্টার গ্রাম: শাহতলী পো: শাহতলী, ৪নং শাহমাহমুদপুর চাঁদপুর সদর, সায়েম (২৫) পিতা: সফিক মাস্টার গ্রাম:শাহতলী পো: শাহতলী ৪নং শাহমাহমুদপুর চাঁদপুর সদর,রাব্বি মিজি(৩০),পিতা: মাও.হামিদ মিজি, গ্রাম: শাহতলী, পো: শাহতলী ৪নং শাহমাহমুদপুর চাঁদপুর সদর, মো: রানা গাজী (৩২) পিতা: ইয়াসিন গাজী গ্রাম: বড় শাহতলী, পো: শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর, সাগর গাজী (২৮), পিতা: খোরশেদ গাজী গ্রাম: শাহতলী, পো:শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর।

উল্লেখিত মাদক ব্যবসায়ীরা পেশাদার মাদক বিক্রেতা ও সেবনকারী। এদেরকে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবী জানিয়েছে এলাকাবাসী।

এব্যাপারে চাঁদপুর-৩ এর সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুরের পুলিশ সুপার,চাঁদপুর মডেল থানার ওসি, গোয়েন্দা পুলিশ ও মাদক দ্রব্য অধিদফতরের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।


অনলাইন ডেস্ক ১৬-০৯-২০২৬ ১০:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 243 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া