শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৯-২০২৬ ১০:৩০ অপরাহ্ন |
বুধবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনের কৌশল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীরের সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর নির্বাচনকালীন সময়ে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব ও আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া