রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের তিশা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২১ অপরাহ্ন

  

রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের তিশা

ফয়েজ আহমেদ
১৬-০৯-২০২৬ ০৭:৪০ অপরাহ্ন
রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের তিশা

রাজধানীর বনশ্রীতে দুটি বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন চাঁদপুরের পরিচিত ও শ্রদ্ধাভাজন রোটারিয়ান, চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদের মেয়ে তাসপিয়া আহমেদ তিশা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রী জি-ব্লক মেইন রোডে ফরাজী হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিশা বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গেলে ‘রমজান পরিবহন’সহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চাকায় তাঁর হাতের চেনা ছাপ লেগে থাকতে দেখা যায়, যা উপস্থিত পথচারী ও স্থানীয়দের গভীরভাবে নাড়া দেয়।

ঘটনার খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রমজান পরিবহনের বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে এবং বাস দুটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। বনশ্রীর এক টেইলার্স মালিক মো. মূসা জানান, তিশা অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ ছিলেন। বৃহস্পতিবার তাঁর কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এক নির্মম দুর্ঘটনায় তাঁর প্রাণ চলে গেল।

তিশা আহমেদের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে চাঁদপুরের রোটারি অঙ্গন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


ফয়েজ আহমেদ ১৬-০৯-২০২৬ ০৭:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 60 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া