শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৭-০৯-২০২৬ ০১:০২ অপরাহ্ন |
রাজধানীতে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার জন্য নিয়মিত একটি বাজার তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘সুপার সেল কার বাজার’। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে আইসিসিবিতে শুরু হবে এবারের আয়োজন। এতে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরবাইক ও ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার সুযোগ থাকবে।
এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী গাড়ি বা মোটরসাইকেল বেছে নেওয়ার পাশাপাশি বিভিন্ন মডেলের মধ্যে তুলনা করতে পারবেন। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রির সুযোগও থাকছে।
আয়োজকদের ভাষ্য, দেশের অটোমোবাইল বাজারে যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিয়মিত একটি আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজন তৈরি হয়েছে। সেই প্রয়োজন বিবেচনায় ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হচ্ছে।
এখানে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল কেনাবেচার সুযোগও রাখা হয়েছে।
উদ্যোক্তাদের আশা, নিয়মিত আয়োজনের ফলে ক্রেতারা একই স্থানে বিভিন্ন ধরনের যানবাহন সম্পর্কে তথ্য নেওয়া ও তুলনা করার সুযোগ পাবেন। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আয়োজনে ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।
শুক্রবারের আয়োজনটি সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া