শিরোনামঃ
ফয়েজ আহমেদ ১৯-০৯-২০২৬ ০৪:১০ পূর্বাহ্ন |
চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের গাজীর বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাতে বাবুলের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলোতে লেগেযায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছেন বাবুল, মিজান ও জয়নালের মুদি দোকান, আবুল বাসারের ফার্নিচারের দোকান ও আমির হোসেনের চায়ের দোকান।
এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীরা সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া