বাংলাদেশে প্রথম বেয়ার-নাকল বক্সিংয়ের ইতিহাস গড়ে জমল জেডএফসি-২
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন

  

বাংলাদেশে প্রথম বেয়ার-নাকল বক্সিংয়ের ইতিহাস গড়ে জমল জেডএফসি-২

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০৯-২০২৬ ০১:৪৭ অপরাহ্ন
বাংলাদেশে প্রথম বেয়ার-নাকল বক্সিংয়ের ইতিহাস গড়ে জমল জেডএফসি-২

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় গত রাতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর—‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে এই আসরে মুয়ে থাই, বক্সিং, এমএমএর পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো গ্লাভসবিহীন ‘বেয়ার-নাকল বক্সিং’-এর ঐতিহাসিক অভিষেক ঘটেছে।

এবারের আসরের মূল আকর্ষণ ছিল বেয়ার-নাকল বক্সিং। রোমাঞ্চকর এই বিশেষ বাউটে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাইটার উইল চপ ও ইরানের মোস্তফা আশৌরি মুখোমুখি হন। তিন রাউন্ডের তীব্র লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেন উইল চপ। আয়োজকদের মতে, এই ইভেন্ট দেশের কমব্যাট স্পোর্টসে নতুন এক অধ্যায়ের সূচনা করল।

রিংয়ে বাংলাদেশের জয়জয়কার

আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ ফাইটারদের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উদীয়মান অ্যাথলেটরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোপা ও বাউট জয় করেছেন:

ক্যাটাগরি বাংলাদেশি বিজয়ী পরাজিত / প্রতিপক্ষ ফাইটার ফলাফল
জেডএফসি মুয়ে থাই মুহাম্মদ রাশেদ এরওয়ান্ডি কালাই (মালয়েশিয়া) জয়ী (শিরোপা)
আন্তর্জাতিক বাউট মনজুর আলম ফিলিপাস রাঙ্গা (ফিলিপাইন) জয়ী
ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই মসজিদুল রেজা ওমিও থানাপাত তিথাম (থাইল্যান্ড) জয়ী
জেডএফসি বক্সিং সুরা কৃষ্ণ চাকমা কুন্দিমাং (ইন্দোনেশিয়া) জয়ী
স্বতন্ত্র বাউট সিরাজুল রাব্বি শন রাফায়েল সানি (সিঙ্গাপুর) পরাজিত

রিংয়ের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে ছিল তারকার মেলা। প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান ও সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।

এছাড়া দর্শকদের উদ্দীপ্ত করতে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমি এবং অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম ও মুসাফির সাঈদ বাচ্চু। অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান এবং উপস্থাপক রাফসান শাবাবসহ শীর্ষস্থানীয় ইনফ্লুয়েন্সাররাও গ্যালারির শোভা বাড়ান।

চলতি বছরের এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’-এর মাধ্যমে আন্তর্জাতিক পর্ব শুরু হয়েছিল। দ্বিতীয় আসরের সফল সমাপ্তিতে আয়োজকদের প্রত্যাশা, বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এ ধরনের বিশ্বমানের আয়োজন দেশের ফাইটারদের আন্তর্জাতিক বাজারে পেশাদার ক্যারিয়ার গড়ার পথ আরও প্রশস্ত করবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৯-২০২৬ ০১:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া