বান্দরবানে ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভসংঘ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন

  

বান্দরবানে ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০৯-২০২৬ ০৭:২৩ অপরাহ্ন
বান্দরবানে ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভসংঘ
অভাবকে জয় করে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে বান্দরবানের পাঁচ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ১০০ অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরার ব্যানারে পরিচালিত সমাজকল্যাণমূলক সংগঠন বসুন্ধরা শুভসংঘ।

প্রশিক্ষণপ্রাপ্ত এসব নারীর প্রত্যেকে সেলাই মেশিনের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা হিসেবে দুটি করে গাছের চারা উপহার পেয়েছেন। ​

​বসুন্ধরা গ্রুপের সহায়তায় দেশজুড়ে চলা প্রশিক্ষণের অংশ হিসেবে বান্দরবানে এ কার্যক্রম পরিচালিত হয়। পর্যায়ক্রমে যে উপজেলাগুলোয় সহায়তা

দেওয়া হয়েছে,লামা উপজেলা, আলীকদম উপজেলা, ​বান্দরবান সদর, রোয়াংছড়ি উপজেলা। ​ ​সর্বশেষ রুমা উপজেলার মুনলাই পাড়া কালচারাল সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সামাজিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​স্বপ্ন বুনছেন নাইউচিং-চাময়ারা ​পাহাড়ঘেরা রুমা ও আশপাশের এলাকায় সীমিত কর্মসংস্থানের মধ্যেও জীবিকা ও পড়াশোনা চালিয়ে যাওয়া নারীদের জন্য এই উদ্যোগ এনে দিয়েছে নতুন আশা।

​রুমা অগ্রবংশ অনাথালয়ে বড় হওয়া নাইউচিং মার্মা ছোটবেলায় মা-বাবাকে হারিয়েও পড়াশোনা চালিয়ে গেছেন। সেলাই মেশিন পেয়ে তিনি বলেন, "অনাথ আশ্রমে বড় হয়েছি। এই সেলাই মেশিন নিজের পায়ে দাঁড়ানোর সাহস আরও বাড়িয়ে দিল।"

​বান্দরবান সরকারি কলেজের অনার্স পড়ুয়া চাময়া ম্রো বাবা হারা ও মানসিকভাবে অসুস্থ মায়ের সন্তান। দুই বোন মিলে জুম চাষ ও পড়াশোনার পাশাপাশি এখন সেলাইয়ের মাধ্যমে নতুন আয়ের পথ দেখছেন। তিনি বলেন, "এটি আমার পড়াশোনা ও সচ্ছলতার বড় সহায়ক হবে। বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা।"

​অতিথি ও বক্তাদের প্রতিক্রিয়া ​রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, দুর্গম অঞ্চলে এমন মানবিক উদ্যোগ পাহাড়ি নারীদের আত্মবিশ্বাসী করে তুলবে। ​উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. জাবেদ রাউজান নারীর ক্ষমতায়নে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

​রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক নাইন্দিয়া থের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

​বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে ইতিমধ্যে তিন হাজারের বেশি নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন। বান্দরবানের এই ১০০ নারীর জীবনমান পরিবর্তন ও পাহাড়ি পরিবারে সচ্ছলতা ফেরাতে এই ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৯-২০২৬ ০৭:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 18 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া