নিচ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নিচ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন অনুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৯-০৯-২০২৬ ০৯:০১ অপরাহ্ন
নিচ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ১৩ বছরপর নিচ্ছিদ্র নিরাপত্তায় অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আওতাধীন গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মজিবুর রহমান পাঠান (আনারস প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে মো. শরীফ হোসেন আজাদ (তলোয়ার প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৩ টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাজারের ২৯০ জন মোট ভোটারের মধ্যে ২৮৬ জন ব্যবসায়ী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে সভাপতি পদে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন মো. মজিবুর রহমান পাঠান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এনায়েত উল্যাহ পাটওয়ারী (চেয়ার প্রতীক) পেয়েছেন ৫২ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন  মো. শরীফ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম উদ্দিন পেয়েছেন ৭১ ভোট।

অন্যান্য্য পদে বিজয়ীরা হলেন, সহসভাপতি পদে সাহাবুদ্দিন পাঠান,  সাংগঠনিক সম্পাদক পদে তারেক মিজি, কোষাধ্যক্ষ আউয়ুব আলী আনসারী, প্রচার সম্পাদক মো. ইউনুছ খান। এছাড়া বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হলেন, সহ-সম্পাদক  পদে মো. বিল্লাল, সহ-কোষাধ্যক্ষ পদে সাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে ওসমান হোসেন, নির্বাহী কমিটির সদস্য পদে মো. বাহাউদ্দিন, মাসুদ আলম ও মো মিজানুর রহমান।
এর আগে বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে নির্বাচন চেয়ে ব্যবসায়ীদের পক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, থানা, জেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়সহ আবেদন করেন বাজার ব্যবসায়ী মো. আবুল হোসেন। পরবর্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন নির্বাচনের অনুমতির জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার লিখিত অনুমতির প্রেক্ষিতে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মাইনুদ্দিন পাটওয়ারী, বাজার ব্যবসায়ী মো. আবুল হোসেন, মো. আবুল কালাম আজাদ, মো. বাদল ডালি ও মো. মনির হোসেন পাঠান।
ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক আতাউর রাব্বি, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ স্থানীয় বাজার ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

একটি সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত প্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
দীর্ঘদিন যাবত বাজার ব্যবসায়ীদের নির্বাচিত কমিটি না থানায় চুরি, ইভটিজিং, মাদকের বিস্তারসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড ও নানান বিশৃঙ্খলা দেখা দেয়। এতে নির্বাচনের গুরুত্ব বাড়িয়ে দেয় বাজার ব্যবসায়ী ও বাজারে আগত ক্রেতাদের মাঝে।

এদিকে বাজারের নবনির্বাচিত কমিটির কাছে বাজার ব্যবসায়ী ও আগত ক্রেতাদের মাঝে শৃঙ্খলা ফেরাতে সিসি টিভি ক্যামেরা স্থাপন, ব্যবহার উপযোগী শৌচাগার বা টয়লেটের ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ স্থানে লাইটি ব্যবস্থা, ফুটপাত দখলমুক্ত করণ, চুরিসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড জিরো টলারেন্সে নামিয়ে আনার দাবী জানিয়েছে স্থানীয় বাবসায়ীরা।

উল্লেখ্য গাজীপুর বাজারে নৌপথে প্রয়োজনীয় মালামাল সরবরাহ করতে পারার কারণে অন্যান্য বাজারের তুলনায় ক্রেতারা তাদের চাহিদাকৃত পণ্য সাশ্রয়ী মূল্যে পেয়ে থাকেন।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৯-০৯-২০২৬ ০৯:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 30 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া