শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৯-২০২৬ ০৭:২০ অপরাহ্ন |
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহীনুর বেগম সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী। তিনি এক সন্তানের মা ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে তাঁর ছোট ভাই মো. ইউনুছ (২৮) রয়েছেন। অপর আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহীনুর বেগম তাঁর ছোট ভাইকে সঙ্গে নিয়ে হাজীগঞ্জের বাকিলা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন।
দেবপুর এলাকায় পৌঁছানোর পর অটোরিকশাটি একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সরাসরি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয় এবং তাঁর ভাইসহ দুজন আহত হন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হলেও অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া