শাহারাস্তিতে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি আহ্বায়ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন

  

শাহারাস্তিতে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি আহ্বায়ক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৯-২০২৬ ০৭:৩২ অপরাহ্ন
শাহারাস্তিতে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি আহ্বায়ক
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তাঁর চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। এরপর থেকে দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁদের সন্ধান পাননি। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী, মরিয়ম বেগমের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি মডেল থানায় গিয়ে অভিযোগ করেন।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম দাবি করেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে তিনি তাঁর শ্যালক ইব্রাহিম খলিলকে অবহিত করেন। পরে বিষয়টি পরিবারে জানাজানি হলে শনিবার রাতে তাঁরা বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।

মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, মরিয়ম বেগম বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৯-২০২৬ ০৭:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 16 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া