শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাস কারাদণ্ড
২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২৬ অপরাহ্ন

  

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাস কারাদণ্ড

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২১-০৯-২০২৬ ১২:০০ অপরাহ্ন
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাস কারাদণ্ড
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অপরাধে মো. শাহাদাত হোসেন (২২) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ​দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের মেহের দক্ষিণ এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে।

​স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি উপজেলার আহমদনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানে মাদক সেবনরত অবস্থায় শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

​অভিযানকালে খিলাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ সময় মাদককারবারি ও সেবীদের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষণা করে স্থানীয় জনসাধারণকে মাদকবিরোধী কার্যক্রমে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ২১-০৯-২০২৬ ১২:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 8 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া