শিরোনামঃ
ফয়েজ আহমেদ ২১-০৯-২০২৬ ০৩:০০ অপরাহ্ন |
বিশ্ব শান্তি দিবস উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে টিম কমরেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Cycling for Peace’ সাইকেল র্যালি। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে র্যালিটি সফলভাবে সম্পন্ন হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টায় চাঁদপুরের ষোলোঘর টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে র্যালির রিপোর্টিং শুরু হয়। পরবর্তীতে সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে র্যালির যাত্রা শুরু হয়। র্যালির সমাপনী স্থান ছিল চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামিউল হিকমা, টিম কমরেডের চিফ অ্যাডভাইজার অ্যাডভোকেট জাবির আল মাহমুদ, চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রায় ২০০ জন সাইকেলিস্ট।
র্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা শান্তি, ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তরুণদের ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার ফলে ‘Cycling for Peace’ সাইকেল র্যালিটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে টিম কমরেড। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে—
সাইকেলের চাকার সঙ্গে এগিয়ে যাক শান্তির পথচলা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া