কচুয়ার রহিমানগর বাজারে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ার রহিমানগর বাজারে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৯-২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
কচুয়ার রহিমানগর বাজারে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অভিযানে অনিয়ম ও জনস্বাস্থ্যবিরোধী অপরাধের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন।

​অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ​ইসলামীয়া বিরিয়ানী হাউজে মূল্য তালিকা না থাকা, পঁচা-বাসি খাবার সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহারের অপরাধে ২০,০০০/- টাকা. প্রধানীয়া এন্টারপ্রাইজ, উৎপাদন ও মেয়াদের তারিখ বিহীন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১০,০০০/- টাকা, ​নিউ মিতালী ফুড ও একই অপরাধে (মেয়াদ ও উৎপাদন তারিখবিহীন খাদ্যপণ্য) ৫,০০০/- টাকা, বন্ধু মেডিসিন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে ১০,০০০/- টাকা এবং রাজ হোটেল সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

​অভিযান চলাকালে জব্দকৃত পঁচা-বাসি খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়ম ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

রহিমানগর বাজারের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পঁচা-বাসি খাবার সংরক্ষণ, ক্ষতিকর রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযানে কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৯-২০২৬ ১০:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া