শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২২-০৯-২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন |
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা আলহাজ্ব মাওলানা মো. সালামত উল্যাহ খান (রহ.) ঈদগাহ ময়দানের জমি ও চলমান উন্নয়নকাজ নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
পীরজাদা মাওলানা মাহফুজ উল্যাহ খান দাবি করেন, ঈদগাহ ময়দানসংলগ্ন একটি জায়গা পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে তিনি মালিকানায় পেয়েছেন। ২০২০ সালে সেখানে নামাজের ঘর ও মাদরাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হলে একটি পক্ষ বাধা দিয়ে তা উচ্ছেদ করে বলে অভিযোগ করেন তিনি। ওই সময় তার বাবাকে ইমামের দায়িত্ব থেকেও অপসারণ এবং মাইক, টিউবওয়েল ও সাইকেল চুরির অভিযোগ রয়েছে বলে জানান।
তিনি ঈদগাহ ময়দানের এক একর ৮৭ শতাংশ জমির সঠিক সীমানা নির্ধারণ, অতীতের কমিটির আয়-ব্যয় ও জমি ব্যবস্থাপনার হিসাব প্রকাশের দাবি জানান।
বর্তমানে ময়দানে জায়গা ভরাট, সীমানা দেয়াল ও দিঘীর অংশে গাইড ওয়াল নির্মাণসহ সংস্কারকাজ চলছে। এসব উন্নয়নকাজে বাধা দিয়ে একটি মহল ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে এলাকাবাসীর একাংশ ময়দানের জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের মাধ্যমে বিষয়টির স্বচ্ছ সমাধানের দাবি জানিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া