শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৯-২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন |
বুধবার সকালে এ তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
রাতুল ছেঙ্গারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথের একমাত্র ছেলে এবং ছেঙ্গারচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয় রাতুল। ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মায়ের মুঠোফোনে ‘মিস ইউ মা’ লিখে একটি খুদে বার্তা পাঠায় সে। এরপর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ছেলের সন্ধান না পেয়ে থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান তার বাবা-মা।
বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানকে জানানো হলে তিনি দ্রুত রাতুলকে উদ্ধারের নির্দেশ দেন। পরে উপপরিদর্শক জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালায়। পুলিশের ভাষ্য, উদ্ধারের সময় ওই স্থানে রাতুল একাই ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল দাবি করেছে, মুঠোফোনে পাবজি গেম খেলতে গিয়ে সে বান্দরবানের দুর্গম পাহাড়ে চলে যায়। তবে তার এই বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। কীভাবে এবং কী কারণে সে সেখানে পৌঁছেছে, তা তদন্ত করে যাচাই-বাছাই করছে পুলিশ।
এদিকে ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন রাতুলের বাবা-মা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া