মতলবে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই, আহত ২
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩৭ পূর্বাহ্ন

  

মতলবে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই, আহত ২

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৩-০৯-২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
মতলবে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই, আহত ২

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর, রান্নাঘর ও মূল্যবান আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ২ জন আহত হয়েছেন।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিদিরপুর গ্রামের মাছুয়াখাল এলাকায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে মো. জালাল জমদ্দারের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক হিসাবে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

​ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার, মানিক মিয়া।

​ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার জানান, আগুনে ঘরবাড়ির পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে। বর্তমানে পরনের কাপড় ছাড়া তাদের খোলা আকাশের নিচে দিন কাটানোর উপক্রম হয়েছে।

​মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে স্থানীয়রা দাবি জানিয়েছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৯-২০২৬ ১১:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 9 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া