সদরের পশ্চিম বিষ্ণুদি পুকুরে খামারের বর্জ্য ফেলার দায়ে ১ লাখ টাকা জরিমানা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সদরের পশ্চিম বিষ্ণুদি পুকুরে খামারের বর্জ্য ফেলার দায়ে ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৪-০৯-২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন
সদরের পশ্চিম বিষ্ণুদি পুকুরে খামারের বর্জ্য ফেলার দায়ে ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর জেলা সদরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলার অপরাধে মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভরাটকৃত অংশ খনন করে বর্জ্য আগামী ৭ দিনের মধ্যে পরিবেশসম্মতভাবে অপসারণ ও ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৯নং ওয়ার্ডের উত্তর পশ্চিম বিষ্ণুদি এলাকায় পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ড দেওয়া হয়।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা ভঙ্গ করে পুকুরের অংশবিশেষ ভরাট ও খামারের বর্জ্য ফেলায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। জেলা প্রশাসন, চাঁদপুর-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর-এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

​অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, পরিবেশ ও প্রাকৃতিক জলাধার সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০৯-২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 32 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া