শিরোনামঃ
ফয়েজ আহমেদ ২৪-০৯-২০২৬ ১২:০০ অপরাহ্ন |
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, চাঁদপুর -এর উদ্যোগে চাঁদপুর জেলা সদরের ৯নং ওয়ার্ড, উত্তর পশ্চিম বিষ্ণুদি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধীত ২০১০) এর ৬(ঙ) ধারা ভঙ্গ করে পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য অপসারণ করায় মোঃ শাহাদাত হোসেন গাজী (৩০) নামক এক ব্যাক্তিকে ১০০০০০(এক লক্ষ) হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ভরাটকৃত অংশ খনন করে অপসারণকৃত বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্হাপনা করার জন্য ০৭(সাত) দিনের সময় দেয়া হয়। জেলা প্রশাসন, চাঁদপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হুদা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক জনাব শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্হিত ছিলেন। কোর্টে আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান বলেন পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া