শিরোনামঃ
ফয়েজ আহমেদ ২৬-০৯-২০২৬ ০২:২৪ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুকবুল হোসেন ছৈয়াল (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ওই দিন বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অভিযুক্ত মুকবুল হোসেন তাকে ফুসলিয়ে নিজের বসতঘরে নিয়ে নির্যাতন চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার নানীকে পুরো বিষয়টি জানায়।
এই ঘটনায় শিশুর নানী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪৮, তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা)।
মামলার প্রেক্ষিতে ফরিদগঞ্জ থানা পুলিশ ২৫ সেপ্টেম্বর রাতে গোবিন্দপুর (ছৈয়াল বাড়ি) এলাকা থেকে অভিযুক্ত মুকবুল হোসেনকে গ্রেফতার করে। বর্তমানে শিশুটি চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, এজাহারনামীয় অভিযুক্ত মুকবুল হোসেনকে গ্রেফতার করে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া