চাঁদপুর ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৯ পূর্বাহ্ন

  

চাঁদপুর ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফয়েজ আহমেদ
২৮-০৯-২০২৬ ০৫:১৫ অপরাহ্ন
চাঁদপুর ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

 

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ীর মীর হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। 

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ফয়েজ আহমেদ ২৮-০৯-২০২৬ ০৫:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 17 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া