শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-১০-২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন |
হাইমচরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে হাইমচর উপজেলা ওলামা দল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাইমচর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন আনসারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর আলগী বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভা ও র্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হারুনর রশীদ গাজী, বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ গাজী, উপজেলা যুবদলের আহবায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলাদ হোসেন মাঝি, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুব আলম জিতু, যুবদলের সাধারণ সম্পাদক মো. জসিম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওলামা দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন আনসারী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া