চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সাথে তানিয়া ইশতিয়াক খানের শুভেচ্ছা বিনিময়
০৪ অক্টোবর, ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন

  

চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সাথে তানিয়া ইশতিয়াক খানের শুভেচ্ছা বিনিময়

ফয়েজ আহমেদ
০৪-১০-২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন
চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সাথে তানিয়া ইশতিয়াক খানের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর  জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নেত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার সভাপতি ও পৌরসভার আসন্ন নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা আসনের সম্ভ্যাব্য কাউন্সিলর প্রার্থী তানিয়া ইশতিয়াক খান।

৩ অক্টোবর শনিবার রাতে পুরানবাজারের হরিসভা এলাকায় শ্রী শ্রী রাধা মুরারি মোহন জিউর মন্দির প্রাঙ্গণে তানিয়া ইশতিয়াক খান এ শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরটিতে ৩য় বারের মতো বাৎসরিক দেবী রক্ষা কালীর পূজোতে অংশ নেয় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ। 

এসময় শুভেচ্ছা বিনিময়কালে তানিয়া ইশতিয়াক খান বলেন, ধর্ম বর্ন নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং চাঁদপুর হচ্ছে সেই সম্প্রীতির রোল মডেল শহর। আমি ছোট বেলা হতেই যেকোন মানুষকে ধর্মের ভিত্তিতে নয়, বরং মানুষ পরিচয়ে চিনতে জানতেই পছন্দ করি। আর তাই আমি মানুষ পরিচয়েই মানবিক কাজ করার আদর্শ আমার পরিবারের কাছ থেকে অর্জন করি।

তানিয়া ইশতিয়াক খান বলেন, আমরা পুরানবাজারের মানুষ সর্বদাই একে অপরের পাশে থাকি। সেই প্রত্যয় নিয়ে পৌর নির্বাচনে জনদৌড়গোরায় মানবিক নানাবিধ উদ্যোগ ও কাজ পৌছে দিতে চাই। আমি চাই, এখানে যে যার ধর্মীয় উৎসব সুন্দরভাবে নির্ভয়ে পালন করবে। আমি আমার মানবিক ও ভালো সকল কাজে মহিলা ঐক্য পরিষদকে পাশে চাই। সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং বিশেষ করে নারীদের জন্য কাজ চলমান রাখতে পারি।

এসময় তানিয়া ইশতিয়াক খানকে চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার ও সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ সংগঠনের পক্ষে বলেন, আপনার যেকোন ভালো কাজে মহিলা ঐক্য পরিষদকে স্মরণ করলে আমরা আপনার পাশে থাকবো। অসাম্প্রদায়িক চিন্তা চেতনার যেকারো প্রতিই আমাদের ভালোবাসা ও শুভকামনা থাকবে।

এ সময় চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রাখি মজুমদার, সদস্য তৃষ্ণা দাস, প্রেমা সরকার, দীপিকা দাসসহ সংগঠনের অন্যান্যরা এবং ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


ফয়েজ আহমেদ ০৪-১০-২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া