মৈশাদী ইউনিয়নে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ইভা আক্তারের নির্বাচন করার ঘোষণা
০৫ অক্টোবর, ২০২৬ ০৩:০২ পূর্বাহ্ন

  

মৈশাদী ইউনিয়নে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ইভা আক্তারের নির্বাচন করার ঘোষণা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-১০-২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
মৈশাদী ইউনিয়নে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ইভা আক্তারের নির্বাচন করার ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উদীয়মান নারী নেত্রী ইভা আক্তার। তিনি ৬নং মৈশাদী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক এবং ০২নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ইতোমধ্যে দলীয় মনোনয়ন বা সমর্থনের জন্য মৈশাদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নিকট আনুষ্ঠানিকভাবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

জানা গেছে, ইভা আক্তার চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইছমাইল বেপারী এবং মাতার নাম ফরিদা বেগম। শিক্ষাজীবনে তিনি বি.এস.এস (ডিগ্রী) পাশ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এলাকার একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক মামলা বা হয়রানিমূলক হামলা নেই।

নির্বাচনী আগ্রহ ও দলের প্রতি নিজের অঙ্গীকার ব্যক্ত করে ইভা আক্তার বলেন, "আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে সমর্থন ও সুযোগ দেয়, তবে আমি নির্বাচিত হয়ে মৈশাদী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের অবহেলিত মা-বোনদের অধিকার আদায়, নারী উন্নয়ন এবং এলাকার সাধারণ মানুষের সেবা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাব। আমি সর্বদা দলীয় নির্দেশনা ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকব।"

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-১০-২০২৬ ১১:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 13 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া