মৈশাদী ইউনিয়নে বিএনপির সমর্থনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করতে চান জসিম উদ্দিন
০৫ অক্টোবর, ২০২৬ ০৩:০৩ পূর্বাহ্ন

  

মৈশাদী ইউনিয়নে বিএনপির সমর্থনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করতে চান জসিম উদ্দিন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৫-১০-২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
মৈশাদী ইউনিয়নে বিএনপির সমর্থনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করতে চান জসিম উদ্দিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উদীয়মান রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী মো. জসিম উদ্দিন। তিনি ৬নং মৈশাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য এবং ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবদলের সাবেক সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ইতোমধ্যে দলীয় মনোনয়ন বা সমর্থনের জন্য মৈশাদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নিকট আনুষ্ঠানিকভাবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

জানা গেছে, মো. জসিম উদ্দিন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. হামিদ এবং মাতার নাম জয়তুন নেছা। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। এলাকার একজন পরিচিত মুখ হিসেবে তাঁর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা বা হয়রানিমূলক হামলা নেই।

নির্বাচনী আগ্রহ ও দলের প্রতি নিজের অঙ্গীকার ব্যক্ত করে মো. জসিম উদ্দিন বলেন, "আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কার্যক্রমে সততা ও নিষ্ঠার সাথে যুক্ত আছি। দল যদি আমাকে সমর্থন ও সুযোগ দেয়, তবে আমি নির্বাচিত হয়ে মৈশাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার রক্ষা, এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করব। দলের যেকোনো শৃঙ্খলা ও সিদ্ধান্ত আমি সবসময় মাথা পেতে নেব।"

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে বেশ ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৫-১০-২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 15 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া