চাঁদপুরে গোবর্জ্যে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা
১০ নভেম্বর, ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে গোবর্জ্যে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-১০-২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন
চাঁদপুরে গোবর্জ্যে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে গরুর বর্জ্য ও বর্জ্যমিশ্রিত পানির কারণে নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি এবং পরিবেশ দূষণের দায়ে নাজির গাজী নামে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ অক্টোবর) বিদ্যালয়সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযুক্ত খামারি বসতবাড়িতে উন্মুক্ত গর্তে গরুর বর্জ্য ফেলতেন। ওই গর্তের বর্জ্যমিশ্রিত পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে পাশের নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি করে। এতে পরিবেশ দূষণের দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-১০-২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 61 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া