হাইমচরে ৫ উদ্যোক্তাকে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ
০৬ অক্টোবর, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

  

হাইমচরে ৫ উদ্যোক্তাকে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ

ফয়েজ আহমেদ
০৬-১০-২০২৬ ০৫:৩২ অপরাহ্ন
হাইমচরে ৫ উদ্যোক্তাকে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ

চাঁদপুরের হাইমচরে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ ঋণ কর্মসূচির আওতায় পাঁচজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ডিজিটাল ইকোসিস্টেম, নারী উদ্যোক্তা এবং ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) হাইমচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়। এতে পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ইকোসিস্টেম খাতে দুজন উদ্যোক্তাকে ৩ লাখ ৫০ হাজার টাকা, পল্লী নারী উদ্যোক্তা খাতে একজনকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় পানের বরজের জন্য দুজন উদ্যোক্তাকে ৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ ঋণ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এ ধরনের ঋণ কার্যক্রম অব্যাহত থাকবে।


ফয়েজ আহমেদ ০৬-১০-২০২৬ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 19 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া