মতলব উত্তরে আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার
০৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

  

মতলব উত্তরে আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার

ফয়েজ আহমেদ
০৮-১০-২০২৬ ০৫:৩০ অপরাহ্ন
মতলব উত্তরে আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার

মতলব উত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক রবিন (২৬)। তিনি ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক। 
অন্যরা হলেন, সুজাতপুর বাজার আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সভাপতি মহিন উদ্দিন (৪৮) ও লুধুয়া গ্রামের হাবিব উল্লাহ বেপারীর ছেলে আব্দুল হাসেম (৬০)। তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। 
মতলব উত্তর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, ‘মতলব উত্তর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। 


ফয়েজ আহমেদ ০৮-১০-২০২৬ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 17 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া