শিরোনামঃ
তন্নী জুলিয়া ০৯-১০-২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন |
চাঁদপুর জেলা এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের উপর থানার মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার অভিযোগ করেছে জেলা এনসিপি নেতৃবৃন্দ।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা থানায় এই ঘটনা ঘটে।
এর আগে দুপুর ১২ টার দিকে চাঁদপুর বড় স্টেশন এলাকায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানিমকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তাঁর মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বিচার চেয়ে থানায় মামলা করতে গেলে সন্ধায় আবারো এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এই সময় পুলিশ থানা ছেড়ে চলে যায়। ছাত্রদলের নেতাকর্মীরা মোবাইল ছিনতাই করে। পরে তাঁরা জেলা আহ্বায়ক মাহবুব আলম, জেলা এনসিপির নেতা নিয়াজ মোর্শেদ, ছাত্রশক্তির আহ্বায়ক সাগর হোসাইন, যুবশক্তির আহবায়ক রাসেল মাহমুদ কে থানা থেকে তুলে নিয়ে যায়। এছাড়া সাথে থাকা সকল নেতাকর্মীর উপর অতর্কিত হামলা করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া