চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
১০ অক্টোবর, ২০২৬ ০২:৫০ পূর্বাহ্ন

  

চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-১০-২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
চাঁদপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নয় সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে এম সারিউল ইসলাম সাদকে আহ্বায়ক এবং মো. নাইমুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পি এস মং। অন্য যুগ্ম আহ্বায়করা হলেন মুশফিকুর রহমান নেহাল, সুমাইয়া ইসলাম, বাকির আলম বন্ধন ও সাইফুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন মাজহারুল ইসলাম ও সিয়াম আহমেদ।

অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-১০-২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 36 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া