নানা আয়োজন, সম্মাননা প্রদান ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে হাদিয়া ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে
১১ অক্টোবর, ২০২৬ ০৪:০৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নানা আয়োজন, সম্মাননা প্রদান ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে হাদিয়া ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-১০-২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
নানা আয়োজন, সম্মাননা প্রদান ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে হাদিয়া ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে
নানা আয়োজন, সম্মাননা প্রদান ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে হাদিয়া ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে

শনিবার (১০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে ফরিদগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া কুইজ ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং শিক্ষাকার্যে ব্যবহার উপযোগী উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. মফিজুল ইসলাম ভূঁইয়া, সাবেক অধ্যক্ষ জনাব দেলওয়ার হোসেন, ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বিল্লাল হোসেন খান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব আবু হেনা মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিনিধিরা।

হাদিয়া ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও দ্বীনি সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংগঠনটি ১৪ আগস্ট ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিন এবং সহ-প্রতিষ্ঠাতা মো. সজিব হোসেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবকল্যাণ, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বর্তমানে চাঁদপুর, ঢাকা, বরিশাল, রংপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনটির মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ ও ইসলামি বই বিতরণ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ, ফ্রী চক্ষু চিকিৎসা, চিকিৎসার জন্য আর্থিক সহোযোগিতা, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের স্বাবলম্বী করতে দোকানের ব্যবস্থা করে দেওয়া, পবিত্র রমজানে ইফতার বিতরণ, ঈদসামগ্রী উপহার এবং এতিম শিশুদের ঈদের পোশাক বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, ধর্মীয় চেতনা ও স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

মানবতার কল্যাণে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে হাদিয়া ফাউন্ডেশন ভবিষ্যতেও তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চায়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-১০-২০২৬ ০৯:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 12 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া