শিরোনামঃ
মো. শাহজাহান মিজি ১১-১০-২০২৬ ০১:৫৪ অপরাহ্ন |
চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. আলম খান মঞ্জু। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
মো. আলম খান মঞ্জুর রাজনৈতিক পরিচিতির মধ্যে রয়েছে চাঁদপুর সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব। এছাড়া তিনি অতীতে তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের সাবেক দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সম্মিলিত পেশাজীবী পরিষদ, চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
পেশাগত জীবনে মো. আলম খান মঞ্জু আইন পেশার সঙ্গে সম্পৃক্ত। তিনি চাঁদপুর জজ কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন। তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া