শিরোনামঃ
ফয়েজ আহমেদ ১৩-১০-২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন |
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের উত্তর পূর্ব পাড়া মিয়াজি বাড়ির কৃতি সন্তান, কচুয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও প্রবাসভিত্তিক 'কচুয়া জাতীয়তাবাদী ফোরাম'-এর জ্যেষ্ঠ সদস্য মালয়েশিয়া প্রবাসী আবু নাসের মিয়াজি তাঁর নিরবচ্ছিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর অন্তরে এক বিশেষ স্থান করে নিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সরেজমিনে কাদলা ইউনিয়নের ১৯টি গ্রাম—বরইগাঁও, শাহাপুর, দেবীপুর, মুরাদপুর, আয়মা, শাসনখোলা, তেগুরিয়া, দোঘর, নোয়াদ্দা, মধুপুর, কাদলা, গুলবাহার, মহিদ্দিরবাগ, কাপিলাবাড়ি, মনপুরা, সকিপুরা, নয়াকান্দি, চকমোহাম্মদপুর, বাতাবাড়িয়া, চাড়ালখিল, বাইদেরপাড়, নিশ্চিন্তপুর ও নিলামপাড়া পরিদর্শনের সময় স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে তাঁর অসামান্য জনপ্রিয়তা লক্ষ্য করা যায়।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আবু নাসের মিয়াজি সম্পূর্ণ নিজ অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে কাদলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘমেয়াদী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা ও করবস্থানের অবকাঠামোগত উন্নয়নে অকাতরে অনুদান দিয়ে যাচ্ছেন। বেকারত্ব দূরীকরণে তরুনদের কর্মসংস্থানে আর্থিক সাহায্য প্রদান করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে সঠিক চিকিৎসা পান না। কোনো অসহায় পরিবার বিপদে পড়লেই প্রথম আশ্রয়স্থল হয়ে ওঠেন আবু নাসের মিয়াজি। জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করলেও বছরের একটি বড় অংশ তিনি কাটান নিজ গ্রামে। গ্রামের সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যের সর্বোচ্চ দিয়ে পাশে দাঁড়ান।
স্থানীয়দের প্রত্যাশা, গণমানুষের কল্যাণে আত্মনিয়োগ করে শতভাগ শিক্ষিত ও স্বনির্ভর কাদলা ইউনিয়ন গঠনে এবং এটিকে জেলার অন্যতম ‘মডেল ইউনিয়ন’ হিসেবে রূপান্তরে আবু নাসের মিয়াজি আগামীতেও বলিষ্ঠ নেতৃত্ব দেবেন।
উল্লেখ যে, আবু নাসের মিয়াজির রয়েছে দীর্ঘ পারিবারিক ঐতিহ্য। বাবা আব্দুল হামিদ মাস্টার ছিলেন কাঁদলা দিঘিরপার ও রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বড় ভাই আবু জাফর মিয়াজি কচুয়া উপজেলার জনপ্রিয় রাজনীতিবিদ। বাবার অনুপ্রেরণা আর বড় ভাইয়ের উৎসাহেই সামাজিক, মানবিক ও রাজনীতিতে পদচারণা শুরু করেন আবু নাসের মিয়াজি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া