সদরে নৌ পুলিশের অভিযানে ১০ মণ ইলিশ সহ ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ
১৬ অক্টোবর, ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সদরে নৌ পুলিশের অভিযানে ১০ মণ ইলিশ সহ ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৫-১০-২০২৬ ০৫:২৯ অপরাহ্ন
সদরে নৌ পুলিশের অভিযানে ১০ মণ ইলিশ সহ ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় ১০ মণ ইলিশ মাছ, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৬টি নিয়মিত মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর নৌ থানা এলাকার নদী পথে পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন।

সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ইলিশ মাছ ধরার কাজে ব্যবহৃত ৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর প্রথম সপ্তাহে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ মোট ৫০ কেজি ইলিশ মাছ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০টি নৌকা জব্দ করেছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীপথে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৫-১০-২০২৬ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 14 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া