ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
২০ অক্টোবর, ২০২৬ ০২:৫৮ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-১০-২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজি (২২)। তিনি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের আশ্রাফ আলী মিজি বাড়ির আবুল কালাম আজাদের ছেলে।

উল্লেখ্য, এর আগে গত কয়েক দিন আগে একই অভিযোগে তাঁর বোনের জামাই ছাত্রলীগ নেতা সোহাগকেও গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজি গোপনে সংগঠন পুনর্গঠন ও সরকারবিরোধী নানা তৎপরতায় যুক্ত ছিলেন। পরবর্তীতে নাশকতার পরিকল্পনা ভেস্তে দিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসি আল-আমীন তালুকদার জানান, সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে।

আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-১০-২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া