সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল
২০ অক্টোবর, ২০২৬ ০২:৫৭ পূর্বাহ্ন

  

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-১০-২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল
সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়- ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে এডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) মোতাবেক সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদরাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্ব পালন করবেন।

মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণ করতে বলা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়- গত ১৫ অক্টোবর তারিখে অনুষ্ঠিত ৪৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাজিল ও কামিল মাদরাসাসমূহের গভর্নিং বডি/এডহক কমিটি বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-১০-২০২৬ ১০:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 20 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া