শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-১০-২০২৬ ০৭:২৫ অপরাহ্ন |
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার বলেন, ব্যাংকের দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে পেট্রলভর্তি বোতলজাতীয় কিছু ভেতরে ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
ব্যাংকের অফিস সহকারী নিত্য হাওলাদার বলেন, রাত তিনটার দিকে জানালা দিয়ে আগুন ছড়িয়ে পড়তে দেখে তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় শনিবার দুপুরে থানায় অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার। পরে বিকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল কবিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি ফয়েজ আহমেদ বলেন, কারা আগুন দিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া